বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে গরুভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২০ Time View

বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামী বাবলু ওরফে বাবুল (৩৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

এ বিষয়ে রবিবার (২৫ মে) বিকেলে র‌্যাব-১১’র অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শনিবার (২৪ মে) বিকেলে তাকে ঢাকার বাড্ডা থানাধীন গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল ঢাকার বাড্ডার বেরাইদের চিনাদী এলাকার বাসিন্দা আনোয়ার আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পাবনা ঈশ্বরদী থেকে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাত অনুমান পৌনে ৪টায় বন্দর থানাধীন কামতাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেইনের উপর পৌঁছামাত্র একটি মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকের চালক মোঃ ইরফান রাস্তার পাশে গাড়ি থামায়। তখন অজ্ঞাতনামা ভুয়া ডিবির কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে গাড়ির কাছে এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে বলে দাবি করে বাদিসহ ট্রাকের চালককে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

আগে থেকে মাইক্রোবাসের চালকের সিটে একজন বসা ছিল। তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের চালক তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে বাদী ও তার চালকের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভেতরে এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে তাদের নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রুত চলে যায়।

এ ঘটনায় বন্দর থানার মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »