শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬

ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪০ Time View

ফতুল্লায় ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্ট কথাকাটাকাটির জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তাকে উদ্দেশ্য করে গত ১৭ বছর কোথায় ছিলেন- এমন প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়ে যায়।

অকিল উদ্দিন ভূঁইয়ার ভাষ্য, “ঘটনাস্থলেই আমাদের বিরোধের অবসান হয়। পরে আমি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে সামনের দিকে নামাজ আদায়ের জন্য জায়গা খুঁজছিলাম। এ সময় হঠাৎ রনির সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।”
তবে এ বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “হামলার ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »