বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

পুনঃস্থাপিত হল শহীদ জিয়া হলের নামফলক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৪২ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যাক্ত হয়ে পড়ে জিয়া হল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের পরপর ২০২৪ সালের ৪ এপ্রিল কে বা কারা রাতের আঁধারে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙে ফেলে। পরের দিন সকালে বিএনপি নেতা-কর্মীরা এ ঘটনার জন্য স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের দায়ী করেন।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »