শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

নারায়ণগঞ্জ-৫: ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এবিএম সিরাজুল মামুনের

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন। ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের এই প্রার্থী অভিযোগ করেছেন, নির্বাচনে তার নিশ্চিত বিজয়কে পরিকল্পিতভাবে পাল্টে দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এবিএম সিরাজুল মামুন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের দিন পরিবেশ বাহ্যিকভাবে শান্তিপূর্ণ মনে হলেও বেশ কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ভোটগণনার সময় এজেন্টদের কক্ষের বাইরে রাখা হয় এবং সিসিটিভি ক্যামেরার আওতামুক্ত স্থানে ভোট গণনা করা হয়েছে। এমনকি বাতিল ভোটগুলোকে ‘ধানের শীষ’-এর ভোট হিসেবে দেখিয়ে এবং রেজাল্ট শিটে ফলাফল না লিখেই এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, বিভিন্ন বেসরকারি টেলিভিশনে তাকে বিজয়ী দেখালেও চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পরিবর্তন করা হয়। তিনি বলেন, “জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দিয়ে ফলাফল টেম্পারিং করা হয়েছে, যা নির্বাচন ব্যবস্থার জন্য শুভ নয়।”

ইতিমধ্যে এই অনিয়মের বিষয়ে জেলা নির্বাচন অফিস ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জনগণের প্রকৃত রায় ফিরে পেতে প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় স্বচ্ছতার সাথে গণনার দাবি জানান এবং প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবিএম সিরাজুল মামুন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, খেলাফত মজলিস নেতা হাফেজ কবির সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »