রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসন: নবীগঞ্জে জামায়াত নেতা মঈনুদ্দি’র নির্বাচনী গণসংযোগ

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৪১ Time View

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) নির্বাচনী আসনের নবীগঞ্জ, কবিলের মোড়, একরামপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। রবিবার (৩ আগষ্ট ) বিকালে তিনি বন্দর থানার নবীগঞ্জ, কদমরসুল, কবিলের মোড় এবং পার্শ্ববর্তী এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগের পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে এক বৈঠক মিলিত হন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই। এই এলাকার প্রধান সমস্যাগুলো হলো নবীগঞ্জ সেতু, আবাসিক গ্যাস, সুপেয় পানির অভাব। নির্বাচিত হলে আমরা এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ।”

জামায়াতের প্রার্থী আরও বলেন, “ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।”

এ সময় স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।”

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম শূরা সদস্য মো: জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতী মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান স্লোগানে ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »