রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: মাসুদ-পন্টি প্যানেলের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৪০ Time View

নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) এর দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেল। সভাপতি পদে আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন ত্রুটির কারণে এদের মধ্যে ৭ টি ভোট বাতিল হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

সভাপতি পদে আবু সাউদ মাসুদ ভোট পেয়েছেন ৪৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ১৬ ভোট এবং শাহ আলম ১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পিন্টু পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৭ ভোট।

সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন পেয়েছেন ৪৪ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছেন ২১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন পেয়েছেন ৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল পেয়েছেন ৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী এটম পেয়েছেন ১৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন পেয়েছেন ৫৫ ভোট। প্রতিদ্বন্দ্বী দীপক কান্তি ভৌমিক পেয়েছেন ১৪ ভোট।

কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম জীবন ৬৬ ভোট, আরিফ আলম দিপু ৫০ ভোট, আব্দুস সালাম ৪৫ ভোট, মাহফুজুর রহমান ৪৩ ভোট ও প্রণব কৃষ্ণ রায় ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রাখব। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »