বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নারায়ণগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩২৫ Time View

জাতীয় সংসদে পাস হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে নামের পাশে ডাক্তার না লেখার নোটিশের প্রতিবাদে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি চিকিৎসকরা। শনিবার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এই মানববন্ধর কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, সহাকরী অধ্যাপক ডাক্তার আব্দুল্যাহ বেগ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ আহাম্মদ, সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান, সহকারী অধ্যাপক ডাঃ সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক ও ডাক্তার পারভীন আক্তার প্রমুখ

বক্তারা বলেন, ১৯৮৩ সালে অর্ডিনেন্সের মাধ্যমে প্রথম এবং ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পাশে ডাক্তার লেখার অনুমতি মেলে। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, যা অনাকাঙ্খিত। গত ১০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরূপ চিঠি এসেছে। যা প্রত্যাহারের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসকগণ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মত ভাবে পাশকৃত আইন” বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩” অনুসরন করেন। যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। অপরদিকে ইগউঈ আইন-২০১০ অনুসরন করেন এলোপ্যাথিক (MBBS, BDS) চিকিৎসকগণ।

তারা বলেন, ২০২৩ এর ২(১৩) উপধারা মতে, “হোমিওপ্যাথিক চিকিৎসক (Homoeopathic Doctor)” অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডা. (ডাক্তার)। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারামতেও “চিকিৎসক অর্থ- MBBS, BDS, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও ভেটেনারী চিকিৎসকগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »