শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সুনাম নষ্ট করে গেছে সন্ত্রাসীদের গডফাদার: গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৭ Time View

নারায়ণগঞ্জের মানুষের সুনাম খ্যাতি নষ্ট করে গেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে এখানকার সন্ত্রাসীদের গডফাদার ও তার সঙ্গী সাথীরা। আমরা চেষ্টা করছি সেই দুর্নাম গুছিয়ে নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আসতে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর সাবেক প্রধান উপদেষ্ট সভাপতি, মোসলেহ উদ্দিন সেলিম গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেছেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি হলো একটি উদার গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক দল। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জনপ্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

তার আগে বিকেলে সাইলো গেইট এলাকায় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিএনপির নেতা মোসলেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে মোসলেহ উদ্দিন সেলিম দেশে ফিরে আসলে এ সংবর্ধনার আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি স্থানীয় যুবসামজ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »