সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

থানায় অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি ৩০ হাজার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩২০ Time View

আড়াইহাজার থানা ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২৫ থেকে ৩০ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৪৯ কোটি ৫৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতির পরিমাণ মামলায় উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) আড়াইহাজার থানার এস আই মো. রিপন আহম্মদ বাদী হয়ে মামলাটি করেন।

৫ আগস্ট বিকালে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে যায়। অগ্নিসংযোগের কারণে থানা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় পুলিশি কার্যক্রম পরিচালনা সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়ে।

গত ১৬ আগস্ট আড়াইহাজার থানার ওসির নাম ও মোবাইল নম্বর দিয়ে মাইকিং ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লুণ্ঠনকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল ৩ দিনের মধ্যে জমা দেওয়া অনুরোধ করা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। নির্ধারিত সময়ে লুণ্ঠনকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল জমা না দেওয়ায় সিসি ক্যামরায় ধারণকৃত ফুটেজ ও অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে । জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করার জন্য শীঘ্রই মাঠে নামা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »