শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :

তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ Time View

আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের পাচঁরুখি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, একটি দল, একটি গুষ্টি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে। বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন? আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে। বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।

তারেক রহমান বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট তারা দখল করে নিয়েছে। ইসলামের নাম করে তারা মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে। কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরুব্বিরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে।

এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-২ এর মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমায়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »