বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় ইউনিয়ন পরিষদের মেম্বার গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রশিদ মেম্বর (৫০) কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৭। তিনি ফতুল্লার বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি রশিদ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা চেষ্টাসহ নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি। তিনি ও তার অন্যান্য সহযোগীরা ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের কর্মসূচিকে প্রতিহত করতে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। এতে অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হয়। এঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-২০। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি রশিদ মেম্বরের বিরুদ্ধে রাজশাহীর পবা থানা, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। ফতুল্লা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »