রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

গরমে অতিষ্ঠ পথচারীদের বিশুদ্ধ ঠান্ডা পানি পান টিম খোরশেদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৬২ Time View

নারায়ণগঞ্জে তীব্র গরমে অতিষ্ঠ পথচারীদের বিশুদ্ধ সুপেয় পানি পান করিয়েছেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করান তারা। সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করেছেন এ পানি। পাশাপাশি নগরীতে কর্মরত ৩০ জন ট্রাফিক পুলিশের মধ্যেও মিনারেল ওয়াটার ও ওরস্যালাইন বিতরণ করে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায় না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে, ততদিন টিম খোরশেদ এর পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »