শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২২ শহীদ পরিবারকে ৪৪ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ Time View

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার ২২ জন শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে সর্বমোট ৪৪ লক্ষ টাকা আর্থিক অনুদান চেক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় আর উপস্থিত ছিলেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,ছাত্র-জনতার জুলাই, আগস্ট এর গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে আন্দোলন করে স্বাধীন করেছে। তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। আমরা সকলকে নিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব। এবং শহীদদের পরিবারদের সাথে সবসময় সরকার তথা জেলা প্রশাসন পাশে আছে।

আর উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্যে শহীদদের মামলার আসামি শামীম ওসমান ও আইভীসহ সকল আসামিদের গ্রেপ্তার দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা গুলোতে শহীদদের নামকরণ করার জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »