সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

কাঁচপুরের নয়বাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) ও সাইফুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। নিহত জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার আলমগীর হোসনের ছেলে। সাইফুল ইসলাম একই এলাকার কামাল হোসেনের ছেলে। সে সরকারী তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার এসআই (উপ-পরিদর্শক) নওফেল বিন আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম বিকেলে একটি মোটরসাইকেল দিয়ে ঘুরতে বের হন। রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা যানবাহন তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে ঘনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়েছেন কিনা কিংবা কোন গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছিল কিনা তা আমরা তদন্ত করে দেখছি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেরই তাদের লাশ দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন। নিহতেরা দুইজন বন্ধু বলে জানায় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »