বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত: সহ-সভাপতি আব্দুল আলীম

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩০৭ Time View

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম ওমরাও খান (‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক, ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের সাবেক প্রতিনিধি) ও সাধারণ সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান (‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক এবং বাংলাদেশ অনলাই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি)। সহ-সভাপতি নির্বাচিত হন মীর আব্দুল আলীম (মহাসচিব-কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ) ও কামাল হোসেন (চেয়ারম্যান, ফোকাস বাংলা), যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন (ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি (স্পেশাল করেসপন্ডেন্ট, এটিএন বাংলা), কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী (অর্থ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন), দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলব্লু ও নাসির উদ্দিন।

রাজধানীর তেজগাঁওয়ের ‘দ্য এশিয়ান এইজে’র অফিসে আয়োজিত এক বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিম ওমরাও খান। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান,নাজমা আখতার নীলা, সামসাদ আনহার, ইকবাল ভূঁইয়া, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।

এ সংগঠনের মাধ্যমে আন্তার্জাতিক পরিমন্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। একই সাথে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ পর্যন্ত আন্তর্জাতিক এ সংগঠনটির ভারত বাংলাদেশ ছাড়াও ৬টি দেশে কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি অচিন চক্রবর্তী বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন-পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ইটালিসহ বিভিন্ন দেশে এ সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিক এ সংগঠনটির শক্তিশালী রুপ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »