রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

একযোগে নারায়ণগঞ্জের ৭ থানার ওসি রদবদল হচ্ছে

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) রদবদলে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নতুন ওসিদের রদবদল চূড়ান্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসিদের অন্যত্র বদলির জন্য প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আসন্ন নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা ও গতিশীলতা আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। বর্তমান ওসিদের লটারির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলার থানায় বদলির জন্য প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়া, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএমকে জয়দেবপুর, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর এবং বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় বদলির প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন ওসি নিয়োগের প্রস্তাবও চুড়ান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বন্দর থানা, মো. সাবজেল হোসেন রূপগঞ্জ থানা, মো. মহিববুল্লাহ সোনারগাঁও থানা, মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানা, আরমান আলী নারায়ণগঞ্জ সদর মডেল থানা, মহম্মদ আব্দুল বারিক, পিপিএম সিদ্ধিরগঞ্জ থানা, মো. আলাউদ্দিন আড়াইহাজার থানা। এসব প্রস্তাব অনুমোদন সাপেক্ষে দ্রুতই কার্যকর হতে পারে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »