রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

উদ্যমীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৮১ Time View

উদ্যমী ও অগ্রগামী সৃজনশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় শনিবার (২৭ এপ্রিল) সকালে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ নিজাম উদ্দিন। আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানবিক গুণাবলী নিয়ে শুভ সূচনায় বক্তব্য রাখেন মানব কল্যাণ শিক্ষা বিষয়ক সচিব বুবলি আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম, প্রচার ও দপ্তর সচিব মনোয়ার হোসেন সানি, সৃজনশীল কবি রুনু সিদ্দিক, নারী উদ্যোক্তা শাওলিন রিফাহ, প্রেমা রহমান, সাদিয়া আফরিন তমা, আয়শা হক, নাসরিন সুলতানা, রোজি নিশা, কুমকুম বেগম, সোহানা হোসেন তিথি, স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন সিমন, মোহাম্মদ জারিফ অনন্ত সহ অন্যান্য।

অনুষ্ঠানে যুব প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করে এ সময় আলোচকরা বলেন, মানবিক কর্মসূচীতে যাদের সঙ্গে আমরা বেশির ভাগ সময় কাটাই, তারা আমাদের আরেকটি বৃহৎ পরিবার। এই পরিবারের সবার সঙ্গে ঈদ ও নববর্ষের আনন্দ ভাগ করে নিতে পারছি এটা অনেক আনন্দের। আমরা সবাই মিলে এই মানব কল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের সংগঠন মানবতার সেবায় ভালো কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে মানবিক গুণাবলীতে কাজ করার আহ্বান জানানো হয়।

পরিশেষে প্রচন্ড তাপদাহে রাস্তায় বের হওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে শহরের চাষাড়ায় দুপুরে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »