মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার

আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে বসে চায়ের স্বাদ নেওয়া, এরপর শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন ঘুরে দেখা—এভাবেই স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীতে সফরকালে প্রথমে বোস কেবিনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে চা পান শেষে তিনি আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ ও আয়োজকদের আন্তরিক আতিথেয়তা তার নজর কাড়ে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তার একটি পূজামণ্ডপ দেখার আগ্রহ তৈরি হয়। এমন একটি মণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত পরিদর্শনে যাননি। আমলাপাড়ার আয়োজন দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজামণ্ডপের ইতিহাস, ঐতিহ্য ও কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির নেতারা।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লী ঘুরে দেখে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।

রাষ্ট্রদূতের সফর ঘিরে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »