বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আপনিতো তাদের ওস্তাদ ছিলেন: কাসেমী

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

আমার চারপাশে যারা থাকে, তারা তো একসময় আপনারই শিষ্য ছিল। এখন তারা আপনার কথা শোনে না বলেই কি তারা মন্দ লোক হয়ে গেছে? আজকে আপনি তাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বলছেন। আপনিতো তাদের ওস্তাদ ছিলেন। তাহলে বুঝুন ওস্তাদের কি অবস্থা। নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে উপরোক্ত কথাগুলো বলেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, ৫ আগস্টের পর জাহাজ কেটে বিক্রি করা, বিসিক এলাকায় মহড়া দেওয়া, ইপিজেডের জুটের ট্রাক লুট করার মতো ঘটনাগুলো কারা করেছে- সেটা জনগণ জানে। তাই সংযত হয়ে কথা বলার আহ্বান জানাচ্ছি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির নেতা রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এবং ফতুল্লা থানা বিএনপির বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হিংস্র রাজনীতি করে না। বিএনপি যদি এতটাই খারাপ দল হতো, তাহলে আপনারা গত দুই বছর নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেন না।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, নির্বাচিত হলে ফতুল্লায় একটি আধুনিক মেডিকেল হাসপাতাল স্থাপন করা হবে, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে এবং মাদক ও সন্ত্রাস চিরতরে বন্ধ করা হবে।

ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী ইউনিট এবং জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে। “ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। আমরা অতীতেও হারিনি, এবারও হারবো না বলে তিনি জানান।

বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর জুলুম করেছেন, তাদের বিচার অবশ্যই হবে। তবে যারা নিরীহ ও সাধারণ মানুষকে বিরক্ত করেননি, তাদের কেউ বিরক্ত করবে না।

আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমি নির্বাচন করছি পুরো ফতুল্লার মানুষের জন্য। তাদের ভোট চাই- যাতে তাদের উন্নয়ন কাজে আমি সহযোগিতা করতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »