মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে: গিয়াস উদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে অনেকগুলো খুন হয়েছে। অস্ত্র হাতে সন্ত্রাসীরা এমনকি সাংবাদিক পর্যন্ত অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে। চুড়ান্ত আন্দোলনের সময় সন্ত্রাসীরা রাজপথে আন্দোলনকারী মানুষকে ধাওয়া করেছে। এগুলোর সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এদের বিচার করতে হবে। আপনারা শুধু বসে বসে বলবেন আমরা চেষ্টা করছি। এ কথা বলে আমাদেরকে সন্তুুষ্ট করতে পারবেন না। গতকাল শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সন্ত্রাস, চাঁদাবাদ, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাসিকের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভায় তিনি এ সব কথা বলেন।

৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের বক্তব্যে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, ৩নং বিএনপি’র সভাপতি তৈয়ব হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. ও আবুল হোসেনসহ নেতাকর্মীরা।

গিয়াস উদ্দিন বলেন, সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারকে আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছি। আমরা অনেক রক্ত ঝরিয়েছি। দীর্ঘ ১৬ বছর আগে হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশের সম্পদ ও অর্থ লুটপাট করে ব্যাংক খালি করে দিয়েছিল। অসংখ্য মানুষকে হত্যা করেছিল। আমাদের কাজ এখন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এই সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করা হলো আমাদের প্রথম দায়িত্ব। যদি আমরা তা না করি, এরা আবার ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের উপর চেপে বসবে।

তিনি সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ এলাকার উন্নয়নের কাজ করি। এ এলাকার সকল মানুষের সুখ-দুঃখের সাথী হই। এ এলাকার যারা মুরুব্বী তাদেরকে সম্মান করি, যারা ভালো মানুষ তাদেরকে সম্মান করি। তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীরা যদি কোন অন্যায় করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে তবে আমাদের দৃষ্টিতে আনবেন তাদের রেহাই করা হবে না। তাদেরকে ছাড়া হবে না। তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »