বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫ Time View

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় পলাতক শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই নারায়ণগঞ্জে দেখা যায়নি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের। বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের থানাগুলোতে এবং ঢাকার যাত্রাবাড়ি থানায় অসংখ্য মামলা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম ট্রাইব্যুনালকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই আটজনের সম্পৃক্ততা রয়েছে। যদিও আটজনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই আটজনের মধ্যে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »