শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

সোনারগাঁয়ে মিনিখালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) দুপুর ১টার উপজেলার মিনিখালি নদী থেকে দু’পা প্যান্ট দিয়ে বাধাঁ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেন নৌ-পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনি সাধ্য।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন মিনিখালি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও বৈদ্যেরবাজার নৌ-পুলিশ যৌথ ভাবে মিনিখালি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন। লাশের দুই পা প্যান্ট দিয়ে বাধাঁ ছিলো।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনি সাধ্য বলেন, আমরা লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআইকে অবগত করেছি। প্রাথমিক ভাবে মৃত্যু কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি নিহত যুবক ভবঘুরে ও মানষিক ভারসাম্যহীন ছিলো। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »