রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

সোনারগাঁয়ে বিলুপ্ত প্রায় ব্রিটিশ পিলার উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

সোনারগাঁ উপজেলা থেকে একটি ব্রিটিশ পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়ি থেকে এ ব্রিটিশ পিলারটি উদ্ধার করা হয়। ব্রিটিশ পিলার উদ্ধারের পর কয়েক হাজার নারী পুরুষ এটি দেখতে ওই বাড়িতে ঢল নামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালা বেপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণের বেইজ তৈরির জন্য মাটি খুড়া হয়। এক পর্যায়ে একটি বেইজের মাটি খুড়তে গিয়ে শ্রমিক মাসুদ রানা তার কোঁদালের সাথে আঘাত লাগে ব্রিটিশ পিলারটির। এসময় তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। প্রথমে বিদ্যুৎ মনে হলেও পরবর্তীতে শক্ত সাদৃশ্য কিছু দেখতে পান। এটি সাবধানতার সঙ্গে মাটি সড়িয়ে তুলে আনা হয়। এসময় মানুষের মুখে মুখে অনেক মুখরোচক গল্প শোনা যায়।

এলাকাবাসী আরো জানায়, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুতে রেখেছিলেন। সেই সময় থেকে এগুলো মূল্যবান হওয়ার কারণে এ দেশ থেকে চুরি হয়ে যায়। এটির বাজার মূল্য কোটি টাকা বলে জানা যায়।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) মো: ইমরান আহম্মেদ ঘটনাস্থল থেকে সেই পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক আবুল কালাম বেপারী বলেন, বাড়িতে পিলার পাওয়ার পর আমি ৯৯৯ এ কল করে পুলিশকে অবগত করেছি। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের হেফাজতে থাকা উচিত তাই পুলিশকে জানিয়েছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব আলম বলেন, ব্রিটিশ পিলারটি থানার হেফাজতে রাখা হয়েছে। এটিকে প্রত্মতাত্তিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »