রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২১৫ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ অক্টোবর) রাতে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল সোনারগাঁ থানার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মো. আশরাফুল সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী। গ্রেফতারকৃত আসামি মো. আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল এবং বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা অবস্থান করায় সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামি মো. আশরাফুল ভিকটিমকে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামি দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামি কৌশলে আত্মগোপন করে।

এবিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »