মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

মোটর সাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

মোটর সাইকেলের প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিহাদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বন্দর থানার মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা সেতুর উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিহাদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার নাসির মিয়ার ছেলে। নিহত জিহাদ পেশায় একজন থান কাপড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিহাদ মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুতে যায়। সেখানে অপর এক যুবকের সঙ্গে মোটরাসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে যায় জিহাদ। শীতলক্ষ্যা সেতুর উপরে কে কার আগে নির্দিষ্ট এলাকায় যাবে এমন রেস করতে সেতুর উপরেই দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। রাত ১১টার দিকে পরিবারের লোকজন খবর পেয়ে নিহত জিহাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টায় দিকে জানাযা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিহতের লাশ কিংবা স্বজন কাউকেই পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »