রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

রূপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৫৫ Time View

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোট দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ৯ম শ্রেণীর এক ছাত্রীকে(১৫)কে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের মূলহোতা মোঃ সুমন ওরফে হৃদয় (২০)সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলো- মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও মোঃ শাহীন মিয়া (৪০)। এ বিষয়ে শুক্রবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তারক করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উদ্ধারকৃত কিশোরী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। ওই স্কুলছাত্রীর সাথে অপহরণ চক্রের মূলহোতা মোঃ সুমন ওরফে হৃদয়ের ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে মোঃ সুমন ওরফে হৃদয় বিভিন্নভাবে তাকে কু-প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার এক পর্যায়ে গত ২৩ জানুয়ারি সকালে ওই স্কুলছাত্রী বাড়ি হতে স্কুলে যাওয়ার পথে মোঃ সুমন ওরফে হৃদয়, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ শাহীন মিয়াসহ তার সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় ও অজ্ঞাত আসামীদের সহযোগীতায় তাকে জোরপূর্বক মাইক্রোবাস যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা স্কুলছাত্রীকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »