সিদ্ধিরগঞ্জে একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তলসহ মো. নাজির হোসেন (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজির হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন বেঁজগাও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় জনৈকা বেবী বেগমেরর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে থাকতো সে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় সোর্সের তথ্যের ভিত্তিতে এনায়েতনগর এলাকায় জনৈকা আয়শা খাতুনের বাড়ীর ইটের প্রাচীর বেষ্টিত তেতুল গাছের শিকরের ভিতর থেকে ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল ও একটি কালো রংয়ের এন্ড্রোয়েড মোবাইল সহ আসামীকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিতি মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।