রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

সিদ্ধিরগঞ্জে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭৯ Time View

সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী ৮ নং গলি এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহত যুবকের নাম জুনায়েদ হাসান আল-আমীন (২৫)। সে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এসএম ইদ্রিসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জুনায়েদ হাসান আল-আমীন মানসিক রোগের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভূমিপল্লী এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা গেছে এক যুবক। আমরা লাশ উদ্ধার করেছি। নিহত যুবকের বাবার দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন তার ছেলে। ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »