সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

সিদ্ধিরগঞ্জে পিক আপের ধাক্কায় ইজিবাইক চালক নি হ ত: হেলপার আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ Time View

সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মো. আলমগীর (২২)।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে ইউনুস মাতুব্বরের ছেলে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক জানান, রাতের দিকে একটি ইজিবাইক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসার সময় একটি পিক ধাক্কা দেয়। এতে সেই ইজি বাইকের চালক গুরুতর আঘাত পায়। এরপর তাকে ঢাকা মেডিকেল নিলে সেখানে সে মারা যায়। ঘটনার সাথে সাথে পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হেলপারকে প্রত্যক্ষদর্শীরা আটক করে। আমরা তাকে আটক করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »