শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডা.কা.ত.সহ গ্রেপ্তার ৮: অস্ত্র ও মাদক উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেইড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্লকেড অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ও পরবর্তীতে ২জনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ অন্যান্য ধারালো অস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০০ পুড়িয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »