বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ছাই ১০ গবাদি পশু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ Time View

সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে একটি গবাদি পশুর খামারের ১০ খাসির মৃত্যু ও একটি ৩ তলা ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের চেষ্টায় ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টায় সিদ্ধিরগঞ্জ মজিববাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, গতকাল মধ্যরাতে মজিববাগ এলাকার রুপালী বেগমের খাসির খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১ টার দিকে খবর পেলে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ১০টি খাসি পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন মালিক আলতাফ হোসেন বলেন, খামারের মালিক রুপালি বেগম কে আমরা বেশ কয়েকবার সতর্ক করেছি কয়েল ধূপ এসব না জ্বালাতে। তিনি কয়েল জ্বালিয়ে খামারে ফ্যান ছেড়ে রাখতেন। এর থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে আমার বাড়ির পাইপসহ ২য় ও তয় তলার জানালার কাঁচ ভেঙ্গে ঘরের ফ্রিজ সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »