শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ ব্যাক্তি আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

সিদ্ধিরগঞ্জে ৩ ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পাইনাদী নতুন মহল্লার জৈনক তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কিশোরগঞ্জ ভৈরবের গজারিয়া এলাকার মৃত আক্তার উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আতিকুর রহমান ভূঁইয়া ওরফে আতিক (৫০), নরসিংদী মরিচা কান্দা এলাকার হাফিজুর মিয়ার ছেলে মো. আল আমিন (২৭) ও নরসিংদী বেলাব’র ইলোখিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. কামরুজ্জামান (২৭)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি বাসায় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৩ টি নীল রংয়ের এয়ার টাইট পলি প্যাকেট হতে ৪শ’ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী আতিকুর রহমান ভূঁইয়া ওরফে আতিক এর বিরুদ্ধে কক্সবাজার এর টেকনাফ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইরন মামলা ও ডিএমপি এর ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »