বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না : শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৭৩ Time View

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এমন ষড়যন্ত্র হচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছেনা। দেশটাকে নিয়ে এ ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব এবং জিতব কারণ সত্যের সাথে মিথ্যা জিতবেনা।

রোববার (৩০ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের উপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না যেন আমাদের উপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি এদেশের নতুন প্রজন্ম অনেক বেশী স্মার্ট। আমাদের নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে।

এতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিদ্যোৎসাহী সদস্য মোঃ জালাল উদ্দীন আহমেদ, দাতা সদস্য আব্দুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, দাতা সদস্য হাজী আনিছুর রহমান, থানা আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পি, তপন মাহমুদ, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাস্টার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »