শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মাদকের বিরুদ্ধে সকলকে অঙ্গীকার ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: ওসি আবু বকর সিদ্দিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View
মাদকের বিরুদ্ধে সকলকে অঙ্গীকার ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: ওসি আবু বকর সিদ্দিক

মাদকসহ নানা অপরাধ রোধে সকলকে অঙ্গীকার ও প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিট পুলিশের আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাদক-বাল্যবিবাহ-ইভটিজিং-কিশোরগ্যাং সামাজিক ব্যাধি হয়ে গেছে। যখন কোনকিছু মারাত্বক আকার ধারণ করে তখন সেটাকে ব্যাধি বলে। আর এই ব্যাধি এমন মারাত্বক অবস্থায় চলে গেছে, যেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন।

তিনি আরো বলেন এর ফলে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। আর এই কঠিন কাজ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে অঙ্গীকার এবং প্রতীজ্ঞা করতে হবে যে সকলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবো, মাদককে আমরা না বলবো। সবাই আমরা একযোগে কাজ করবো। আমরা ভালো মানুষ হিসেবে আমাদের সন্তানদের গড়ে তুলবো। তাদের সর্বপ্রকার খোজ খবর রাখবো। সন্তানকে ভালো রাখতে পারলে পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ও রাষ্ট্র ভালো থাকবে। এভাবে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।

৯নং ওর্য়াড বিট পুলিশের ইনচার্জ (সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক) মো. শওকত জামিলের সভাপতিত্বে এবং এএসআই শংকর দাস ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন চানুর সহযোগীতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউজ্জামান বদু, আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা গোলেনুর মাদবর, নূর হোসেন, আফজাল হোসেন, আব্দুল জলিল, সালাউদ্দিন, আকিবুল্লাহ, মুক্তি, শাওন প্রধান, কাইয়ুম, হযরত, আরিফুল, অপু, শিথিল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »