শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপির অবরোধ প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

দেশব্যাপী বিএনপি-জামায়াতের তিনদিনের ডাকা অবরোধ-আন্দোলনের বিরুদ্ধে তৃতীয় দিনেও অবরোধ প্রতিরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ কর্মসূচী পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি)র নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহ অংশগ্রহন করেন।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড় হয়ে পুনরায় শিমরাইলের চিটাগং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রমজান আলী, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি সামাদ বেপারী, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন, শ্রমিক নেতা মহিউদ্দিন মোল্লা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »