সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন

ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৯ Time View
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মুফতি জাকারিয়া আল-ফরহাদ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকায় প্রায় আড়াইশো পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি জাকারিয়া আল-ফরহাদ বলেন, “ঈদ আসে, ঈদ যায়, কিন্তু ঈদের আনন্দ মানুষের হৃদয়ে থেকে যায়। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। মানবসেবাই রাজনীতির অন্যতম বড় অংশ।” তিনি আরও বলেন, “নাসিক ৪নং ওয়ার্ডের জনগণের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এসময় সিদ্ধিরগঞ্জ থানা শাখা খেলাফত মজলিসের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঈদের আগে এই সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।”

৪নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মজিদ বলেন, “মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা যায়। জাকারিয়া আল-ফরহাদের এ উদ্যোগ প্রশংসনীয়।”

গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম বলেন, “ইসলাম সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের আগে দরিদ্র মানুষের মাঝে সহায়তা বিতরণ অত্যন্ত সওয়াবের কাজ।”

সিদ্দিকীয়া বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী শফিকুল ইসলাম বলেন, “মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।” অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »