শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

শব্দদূষণকারী ৫টি যানবাহনে অভিযান: হর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

সদর উপজেলায় শব্দ দূষণকারী ৫টি যানবাহনে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৫টি যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের সময় ৫টি হর্ণ জব্দ করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »