বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

লন্ডনে বসে আপনাদের দিয়ে আগুন সন্ত্রাসী করাচ্ছে তারেক জিয়া: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সব জায়গায় মানুষের যে একটা আনন্দ সেটি বহিঃপ্রকাশ পাচ্ছে। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আবারো সরকার গঠন হোক, তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মানুষের সাথে দেখা-সাক্ষাৎ করছি।’

শুক্রবার (১৭ নভেম্বর) জুম্মার নামাজের পরে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমি বিএনপি’র যারা নেতাকর্মী রয়েছেন তাদের বলতে চাই ওই লন্ডনে বসে আপনাদের দিয়ে আগুন সন্ত্রাসী করাচ্ছে তারেক জিয়া, আর আপনারা দেশে বসে মামলা খাচ্ছেন ঘরবাড়ি মা বাবা ছাড়া আপনারা। তারেক জিয়া একটা কাপুরুষ, যে কিনা নিজের মায়ের খবর রাখেন না নিজের মা অসুস্থ তার খবর রাখেন না, সে আবার দেশের খবর রাখবেন কিভাবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের পরিবারদের বলতে চাই, এবং মা-বাবাদের বলতে চাই আপনারা আপনাদের সন্তানদের সাবধান করে দেন, তাদের কে আগুন সন্ত্রাসী থেকে বিরত রাখুন, না হলে আমরা কয়েক দিনের মধ্যে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে খবর নিব কারা এ বাসে আগুন দিচ্ছেন এবং আগুন সন্ত্রাসী করছেন তাদের কে চিহ্নিত করবো এবং এলাকায় থাকতে দিবো না।’

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »