বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হা.ম.লার চেষ্টা: গ্রে.ফ.তার ১ নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে

মাদক ডাকাতের চেয়েও ভয়ংকর: শাহ নিজাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ Time View

মাদক একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিচ্ছে। মাদক আমার সন্তানকে মানসিকভাবে হত্যা করছে। মাদক ডাকাতের চেয়েও ভয়ংকর। সময় এসেছে মাদক এবং মাদক ব্যবসায়ীকে প্রতিহত করার। শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে কোয়ান্টাম ফতুল্লা শাখার উদ্যোগে দু’দিন ব্যাপী সুন্নতে খাৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এসব কথা বলেন। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে সমাজের অস্বচ্ছল পরিবারের ছেলে শিশুদের সুন্নতের খৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শাহ নিজাম আরও বলেন, সব অপরাধের মূলে হচ্ছে মাদক। অপরাধের বিরুদ্ধে মানুষকে জাগ্রত হবে। সমাজকে সুন্দর করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে জাগ্রত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অপরাধ প্রতিহত করতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের কাছে,পাশে গিয়ে মানুষকে জাগ্রত করতে হবে।

ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং কোয়ান্টাম ফতুল্লা প্রি সেলের সমন্বয়ক সেলিম মুন্সির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ ঈমান আলী, সেলিনা সুলতানা শিউলী ও সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »