শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৭ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ শহরে ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আয়ামীলী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির মাধ্যমেই মৌলবাদের উত্থান হয়। তারা মৌলবাদকে প্রশ্চয় দেয়। অথচ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার সুফল বাংলার মানুষ ভোগ করছেন।

তারা আরও বলেন, আজকে জামায়াত-বিএনপি ও ইসলামী দল গুলো নারায়ণগঞ্জের বুকে সমাবেশ করে যানজট সৃষ্টি করে প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তা বলছে। স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারা বিপক্ষে ছিলেন। এখনো তারা প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্বে কিন্তু ধারাবাহিকভাবে বিপক্ষে উৎসাহিত হচ্ছে। যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারাই আজকে গণতন্ত্রের বিপক্ষে কাজ করছেন। আগামী দ্বাদশ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে পুনরায় শেখ হাসিনার সরকার গঠন করার প্রতিশ্রুতিবদ্ধ হবো।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহিদ বাদল সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবরউদ্দিন আহম্মেদ, মিজানুর রহমান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সসিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবুজাফর চৌধূরী বীরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, স্বাস্থ্য সম্পাদক নিজাম আলী, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুল রহমান হেলাল সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য হোসনে আরা বাবলী, মো. শহিদুল্লা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, জেলা শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির, জেলা শ্রমীক লীগের সাবেক যুগ্ম সম্পাধক মজিবর রহমান সহ আয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »