বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে ১১ বছরের শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় ১১ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো, রূপগঞ্জ উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) ও একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলো, মো: জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে জসিম মাস্টার, মো: আনোয়ার হোসেন ও আলেয়া বেগম।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের করা একটি অপহরণের পর ধর্ষণ মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ২০১৭ সালের এক জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকার এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরবর্তীতে শিশুটি অপমান সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »