শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

রূপগঞ্জে বালুর গদি দখলকে কেন্দ্র করে নিশাত বাহিনীর তান্ডব, আটক ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুর গদি দখলকে কেন্দ্র করে নিশাত বাহিনীর সদস্যরা তান্ডব চালিয়ে বালু লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় একই পরিবারের নারীসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় এ বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটাবো শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায়। এ ঘটনার পর থেকে নিশাত বাহিনীর অব্যাহত হুমকির মুখে বালুর গদির মালিক মোবারক হোসেনসহ পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।

আটকৃতরা হলো হাটাবো (আতলাশপুর) এলাকার আব্দুর ওহাব ভুঁইয়ার ছেলে মারুফ, মৃত ইমারতের ছেলে জুয়েল, সুফিয়ান ও মৃত আবু সাঈদের ছেলে কাউসার।

ব্যবসায়ী মোবারক হোসেন জানান, আতলাশপুর মৌজার সিএস ও এসএ দাগ নং ৫৯ ও ও আর এস ২০৯ নং দাগের ৩১ শতাংশ জায়গা পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে হাটাব এলাকার শীতলক্ষা নদীর পাড় বালুর গদি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, ওই জায়গার নিজ নামে নামজারি করে এবং খাজনা পরিশোধ করে ভোগ দখলে রয়েছেন দীর্ঘদিন ধরে।

বেশ কিছুদিন ধরে আমার ৩১ শতাংশ জমি ও বালুর গদি ব্যবসা জোরপূর্বক ভাবে দখল করার পায়তারা করে আসছিল হাঁটাবো (আতলাশপুর) এলাকার লিটন ভূঁইয়া, কাউসার ভাইয়া, জিকুল ভুঁইয়া, আনিস ভূইয়া, গোলাম রব্বানী ও স্বপন ভূঁইয়া হুমায়ুন কবির ভূঁইয়া। এ ব্যাপারে ব্যবসায়ী মোবারক হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেন। শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিশাত বাহিনীর সদস্যদের এনে ট্রাকযোগে বালু লুট করে নিয়ে যায় এবং জমি দখলের চেষ্টা চালায়। এ সময় নিশাত বাহিনীর সদস্যরা অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে ফেলে। এ সময় প্রতিবাদ করায় মোবারক হোসেন, বোন রোকেয়া, আশরাফুল ইসলাম ও ইসরাফিলকে পিটিয়ে আহত করে। পরে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিশাত বাহিনীর ওই চার সদস্যকে আটক করে।

মোবারক হোসেন অভিযোগ করে আরো জানান, তাকেসহ তার পরিবারের সদস্যদের গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে নিশাত বাহিনী সদস্যরা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনিসহ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে প্রতিপক্ষ লিটন ভূঁইয়া, কাউসার ভাইয়া, জিকুল ভুঁইয়া, আনিস ভূইয়া, গোলাম রব্বানী, স্বপন ভূঁইয়া হুমায়ুন কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের জমিতে মোবারক জোরপূর্বক বালুর গদি দিয়ে ব্যবসা করছে তাই আমরা বাধা দিয়েছি। ভারাটে সন্ত্রাসীদের এনে তান্ডব, অস্ত্র মহড়া ও বালু লুট করার বিষয়টি সঠিক না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিশাত বাহিনীর তান্ডব ও বালু লুট করার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয় এবং নিষেধ বাহিনীর চার সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »