বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জে কাকলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৬১ Time View

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার (১৩ জানুয়ারি) ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাধ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী খলিল ভূইয়া, যিনি কাকলীর ভাই।

গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা (৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা (৫৮), শাশুরী শাহিদা বেগম (৫২), ননদ সিমা বেগম (২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে (৪৮) আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ সময় বক্তব্য রাখেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, নিহত গৃহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, আক্তার হোসেন ও ছাদেক আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভূমিকা রহস্যজনক। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »