রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

এবছর না.গঞ্জে এইচএসসিতে পাশের হার বেশি রূপগঞ্জে

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬০৯ Time View

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এইচএসসি পরীক্ষায় এবছর নারায়ণগঞ্জ হতে ২২,২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৮,০৬৫ জন, পাশের হার শতকরা ৮১.৩৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৫৫ জন পরীক্ষার্থী।

পুরো জেলায় এইচএসসি পরীক্ষায় পাশের হার বেশি রূপগঞ্জে। রূপগঞ্জ উপজেলায় পাশের হার শতকরা ৯২.৭১ ভাগ। রূপগঞ্জে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে ২,৪৭০ জন, উত্তীর্ণ হয়েছে ২,২৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

রবিবার (২৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী। তিনি জানান, জেলার সদর উপজেলায় এবছর পরীক্ষা দিয়েছে ১২,৬০১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০,০১২ জন। পাশের হার শতকরা ৭৯.৪৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন। বন্দর উপজেলায় পরীক্ষা দিয়েছে ২,৬৮১ জন, উত্তীর্ণ হয়েছে ২,০৫৫ জন। পাশের হার শতকরা ৭৬.৬৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। সোনারগাঁ উপজেলায় পরীক্ষা দিয়েছে ২,২৬১ জন, উত্তীর্ণ হয়েছে ১,৯৭৬ জন। পাশের হার শতকরা ৮৭.৩৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। আড়াইহাজারে পরীক্ষা দিয়েছে ২,১৮৮ জন, উত্তীর্ণ হয়েছে ১,৭৩২ জন। পাশের হার শতকরা ৭৯.৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »