শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩২৭ Time View
সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ইট-বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া এলাকার বাসিন্দা মোঃ ইমরান হোসেন ইমন (৩০) দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ওই এলাকায় ইট-বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা ওমর ফারুক জয় (২৭) এবং ফেরদৌস বিজয় (২৭)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন কিছুদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
ইমরান হোসেন ইমন জানান, তিনি অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে গত ৪ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করেন, এ সময় অভিযুক্তরা তাকে এবং তার সঙ্গে থাকা মোঃ শহিদুল ইসলামকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা দুজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ইমরান হোসেন ইমনের কাছে থাকা প্রায় ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনাস্থল ত্যাগ করার সময় তারা হুমকি দিয়ে বলে, চাঁদার টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের আশঙ্কাও রয়েছে।
এ ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »