শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

‘লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে’- ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা শুরু হয়ে গেছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ৭ তারিখ ফাইনাল, কিন্তু ফাইনালে বিএনপি নেই। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে। দেশে শত্রু, বিদেশেও শত্রু। শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এবারের নির্বাচনে ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, লুটেরা বিএনপির কোনো স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে হাওয়া ভবন আমরা আর চাই না। তারেক রহমানের মতো খুনি-দুর্নীতিবাজকে আমরা আর দেখতে চাই না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। ৭ তারিখ ফাইনাল খেলা। বিএনপির আন্দোলন ভুয়া, হরতাল-অবরোধ ভুয়া। এক দফা, ৩২ দল সবই ভুয়া। ভুয়ার সঙ্গে নারায়ণগঞ্জ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, নারায়ণগঞ্জ এখন আলোকিত। শেখ হাসিনা ১৫ বছরে নারায়ণগঞ্জকে বদলে দিয়েছেন। শীতলক্ষ্যার পাড়ে আজ জনজীবনে শান্তির সুবাতাস বইছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »