বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

যারা দেশকে ভালোবাসেন, তারা রাজনীতিতে আসেন: দীপক কুমার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২২৪ Time View

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য ও কৃষিবিদ দীপক কুমার বনিক দীপু বলেছেন, রাজনীতির মাঠেও সুর এবং অসুর আছে। যাদের মধ্যে দ্বন্দ্ব চলে, বিভেদ চলে। আমি সোনারগাঁয়ের মানুষের কাছে অনেকদিন ধরে হাত জোর করে মিনতি করছিলাম। আপনারা যারা ভালো মানুষ আছেন, যারা দেশকে ভালোবাসেন; তারা রাজনীতিতে আসেন। একজন ভালো মানুষ রাজনীতিতে আসলে, আপনার দেখাদেখি আরও হাজারো মানুষ রাজনীতিতে আসবে। ভালো মানুষরা রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারবে। আর যদি না আসেন, তাহলে রাজনীতি করবে খারাপ মানুষেরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (২১ অক্টেবার) রাতে সোনারগাঁয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

দীপক কুমার বলেন, দেশটাকে সুন্দর করতে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নে বিভোর হয়ে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে; সেটি বাস্তবায়ন করতে ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়েছে, তাদের সবার রক্ত ছিলো লাল। দেশটা কোন ধর্মের হবে, সে কথা চিন্তা করে কেউ কিন্তু যুদ্ধে ঝাপিয়ে পড়েনি। যারা দেশের জন্য জীবন দিয়েছে, তারা স্বপ্ন দেখেছিলো এদেশের মটি হবে অসাম্প্রদায়িক। দেশটা হবে সকলের। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমাদের সংবিধানে লিখেছিলেন অসাম্প্রদায়িকতা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ধর্ম হীনতা, ধর্ম নিরপেক্ষতা না। দুটো ভিন্ন জিনিস। যে যার ধর্ম সঠিক ভাবে পালন করতে পারবে, এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আজ ফিলিস্তানে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে। সেখানে কারা মারা যাচ্ছে, আমাদের ভাইয়েরা। কারা মারছে, যাদের ভেতর মানবতা নেই। আসুন আমরা নিজেদের মধ্যকার অসুর দুর করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »