রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

যতক্ষন পর্যন্ত হরতাল, ততক্ষন পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো: খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে প্রতিরোহত করার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সাইনবোর্ড এলাকায় এই সমাবেশ পালনের আগে একটি মিছিল করে নেতাকর্মীরা।

এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল, মৌচাকে ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় তারা।

শান্তি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এড. খোকন সাহা বলেন, ‘শামীম ওসমানকে জয়যুক্ত করার জন্য আপনারা ঘরে ঘরে যাবেন। জামাত-বিএনপির অগ্নি সন্ত্রাসীরা মাঠে নেমেছ। ওদের বিষয়ে সাবধান থাকবেন। ওরা যাতে মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, এজন্য আপনারা মাঠে থাকবেন। যতক্ষন পর্যন্ত ওরা হরতাল-অবরোধ ডাকবে, ততক্ষন পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন আমাদের নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমান। তার নির্দেশ মোতাবেক আপনারা মাঠে থাকবেন।’

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »