রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

গাজীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

কয়েকশ’ নেতা-কর্মীর মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এই সময় তার কর্মী-সমর্থকদের মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতেও দেখা গেছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপচেলার মুড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারী ওই ব্যক্তি কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসনে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোলাম দস্তগীর গাজীর সমর্থনে মুড়াপাড়া এলাকা থেকে উপজেলা পরিষদ ভবন অভিমুখে কয়েকশ’ নেতা-কর্মীদের মিছিল বের হয়। এই মিছিলের একটি অংশকে নেতৃত্ব দেন উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। ওই মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে তার কাঁধে শটগান ঝুলিয়ে ঘুরতে দেখা গেছে।

যোগাযোগ করা হলে গোলাম রসুলও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “অস্ত্রধারী ওই ব্যক্তির নাম মো. জামান। তিনি তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। শটগানটি জামানের নামে লাইসেন্স করা।”

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ (ক) অনুযায়ী, “কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্টিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।”

এই ব্যাপারে জানতে চাইলে গোলাম রসুল বলেন, “অস্ত্রটি প্রকাশ্যে প্রদর্শন করা উচিত হয়নি। আসলে ও ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। কিন্তু যখন বুঝতে পেরেছে তখন ওই মিছিল থেকে সরে গেছে। এমন ভুল আর সে করবে না, এই ব্যাপারে সতর্ক থাকবে।”

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হক বলেন, “শুধু নির্বাচন চলাকালীন সময়ই নয়, কোন সময়ই লাইসেন্সধারী ব্যক্তিও তার অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করতে পারবেন না। এইটা নীতিমালা বহির্ভূত। এই বিষয়ে আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ এখন পর্যন্ত করেনি।”

“যদিও অস্ত্রের ব্যাপারগুলোতে সংশ্লিষ্ট থানা-পুলিশ ব্যবস্থা গ্রহণ করে থাকে”, যোগ করেন তিনি।

এদিকে, আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেছেন। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতা-কর্মীরা তার সাথে ছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ।

এই ব্যাপারে জানতে চাইলে ফয়সাল হক বলেন, “আমরা সাধারণত অল্প লোক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উৎসাহিত করি প্রার্থীদের। তারপরও কর্মী-সমর্থকরা কয়েকজন ঢুকে যায়। তবে বিপুল লোকজনের মিছিল হয়েছে কিনা এইটা আমার জানা নেই। কারণ বাইরের সব খবর তো আমরা পাই না।”

এই ব্যাপারে যোগাযোগ করতে বস্ত ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে রাতে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক পদক্ষেপ নিয়ে অস্ত্রটি জব্দ করেছে পুলিশ। লাইসেন্সধারী কেউ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে পারেন না। অস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশ করে আমরা জেলা ম্যাজিস্ট্রেটকে লিখিত দেবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »