বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩

কবে যে দেশটা ঐ শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৪০ Time View

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কবে যে দেশটা ঐ শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না। শকুনরা আবার মাথাচাড়া দিয়ে এসেছে। এটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে হত্যা করতে চায়। কিভাবে, যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল সেভাবে শেখ হাসিনাকে মারতে চায়। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের আগামী দিনের বাচ্চাদের আমাদের প্রজন্মের সম্পদ স্বপ্ন। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সামনে কঠিন সময় আছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, আমাদের তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, তাদের মতো আমাদের লড়তে হবে। আমেরিকায় যেমন একা ছিলাম। কিন্তু দেখেছেন কিভাবে রুখেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয়, তাহলে শামীম সাচ্চা। নেতা বেঈমানি করে, কর্মী কখনো বেঈমানি করে না। ওরা একটা মরণ কামড় দেবে। এ মরণ কামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায় কারণ জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এ ছাড়া কোনো পথ নেই।

তিনি বলেন, ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোম মারা হলো ২০ জন মানুষ মারা গেল। সংসদে একটি ছবি দেখিয়েছিলাম খালেদা জিয়া আমাকে বলেছিল তোকে দেখে নেব। এভাবে কাপুরুষের মতো দেখে নেবেন ভাবিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »